ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

জানুয়ারি মাসে একাধিক তীব্র শৈত্যপ্রবাহ আসতে পারে

ads

আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেছেন, কুয়াশা আরও দু-একদিন থাকতে পারে। যেহেতু কুয়াশা আছে তাই আমাদের শীত বেশি অনুভূত হচ্ছে।  কুয়াশা কেটে গেলেই মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ আসবে। আর জানুয়ারি মাসে একাধিক তীব্র শৈত্যপ্রবাহ আসতে পারে।


রোববার (১৩ ডিসেম্বর) এ তথ্য জানান তিনি।এদিকে, আবহাওয়ার পূবাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তত্সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।


এছাড়া সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

ads
ads
ads

Our Facebook Page